পাইকগাছায় মহিলা আ’ লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

পাইকগাছায় মহিলা আ’ লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

 

আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলা সুপার মার্কেটের ছাদে আয়োজিত সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পৌরসভা প্যানেল মেয়র কবিতা রানী দাশ, কাউন্সিলর আসমা বেগম, রাফেজা খানম, ইউপি সদস্য এসনেয়ারা বেগম, হাসিনা বেগম প্রমুখ।

অপর দিকে বিকেলে একই স্থানে যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপার সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নৌকা মার্কার মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলী প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় মহিলা আ' লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

12 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com