গাজিপুরের কালিয়াকৈরে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা

গাজিপুরের কালিয়াকৈরে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা।

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার,সফিপুর, হাবিবপুর আজুলীপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান (৪৪) নামের এক যুবক প্রতিবেশীর দায়ের কুপে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। সে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করতেন।
অভিযুক্ত প্রতিবেশী একই এলাকার শামসুল মন্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী লিয়াকতের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিয়াকতের হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে খলিলুর এর পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায় ।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে, সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান।তিনি জানান আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি । নিহতের লাশ থানা হেফাজতে দেওয়া হয়েছে।ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজিপুরের কালিয়াকৈরে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা

08 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com