প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাথী ৪ আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাথী ৪ আটক

মোঃ হাবিব ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অভিযোগে চার যুবককে আটক করেছ পুলিশ।

শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে আটক হন তারা।

আটকরা হলেন, রাণীশংকৈল উপজেলার বাজে বকশা গ্রামের শ্রী টংকনাথ বর্মণ। তিনি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে আটক হন। একই উপজেলার আলশিয়া গ্রামের সোহানুর রহমান। তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হন। বালিয়াডাঙ্গী উপজেলার আলোকসিপি আনোয়ার খালিদ সরকারি কলেজ কেন্দ্র থেকে আটক হন। পীরগঞ্জ উপজেলার পাটুয়া পাড়া গ্রামের ওমর ফারুক কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে আটক হন।

এছাড়াও পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ও এমআর সিট নিয়ে প্রবেশ করায় তিন নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিৎ করেছেন
তারা হলেন, পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মোছা: আর্জিনা। বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি গ্রামের হাসনা হেনা ও সদর উপজেলার রুহিয়া মধুপুর গ্রামের একজন একই কেন্দ্র থেকে আটক হন।

ওসি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারজন ডিজিটাল ডিভাইস ব্যবহার ও অবৈধভাবে ওএমআর সিট নিয়ে কেন্দ্রে প্রবেশ ও ব্যবহার করার অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ তাদের পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাথী ৪ আটক

08 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com