সিরাজগঞ্জে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন

 

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে (৭২) সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) দরবার শরীফে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) জুম্মার নামাজ পর তার পূর্ব ইচ্ছানুযায়ী এখানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

দাফন সম্পন্ন বিষয়টি এসএফ টিভিকে নিশ্চিত করেন, হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু। সৈয়দ আবুল হোসেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা এবং এনায়েতপুর গ্রামে তার নিজস্ব একটি বাড়িও রয়েছে।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তার স্ত্রীর নাম খাজা নার্গিস। তার দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন। তিনি আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল হোসেন ২০০৯-২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর (বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28