কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ।
Spread the love

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ।

 

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি স্থানীয় কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার পূর্বাণী গ্রুপের একটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় আশ-পাশের লোকজনসহ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগদান করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। সড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031