প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে

 

শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা (খুলনা)প্রতিনিধঃ

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনাকালে দেশের সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকে।

এ কারনে এদেশের তৃনমুল পর্যায়ের জনগন বারবার শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দিচ্ছে। পক্ষান্তরে বিএনপির শাসনামলে এ দেশের মানুষ নির্যাতন এবং জুলুমের শিকার হত। একারনে দেশের জনগন বিএনপিকে বার বার বয়কট করছে। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য, সামনে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধু নিজেকে প্রধানমন্ত্রী নন,তিনি নিজেকে জনগণের সেবক মনে করতেন। তাই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে।

তিনি ২১ অক্টোবর শনিবার তেরখাদা উপজেলার সাহা পাড়া কালীবাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে নিজ উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণকালে একথা বলেন। এসময় পুজা কমিটির সভাপতি সহ সদ্স্য বৃন্দ সহ জেলা, থান,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামিলীগের নেত্রীবৃন্দ ও সকল অঙ্গসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031