সারাদেশের পুজা মন্ডব গুলোতে মোতায়েন করা হয়েছে ভিডিপি সদস্য
Spread the love

সারাদেশের পুজা মন্ডব গুলোতে মোতায়েন করা হয়েছে ভিডিপি সদস্য

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫ টি পূজা মন্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে গত শুক্রবার থেকে সারাদেশের পূজামন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯ টি গুরুত্তপূর্ণ ও ১৩ হাজার ৪৫০ টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031