নোয়াখালীতে জামায়াতের বৈঠক থেকে আটক- ৪০
Spread the love

নোয়াখালীতে জামায়াতের বৈঠক থেকে আটক- ৪০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৈঠক থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন রয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সারে ৭ টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।–

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ইসহাক খন্দকার বলেন, ‘নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০ জন নেতাকর্মী রয়েছেন। অন্যরা সাধারণ মানুষ।’—

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ’৪০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031