বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা সভা

রবিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির গীতাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলার পরিষদ,

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জুয়েল রায় সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা, ডাক্তার নিরঞ্জন কুমার রায় প্রভাসক নীলফামারী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা শাখার সভাপতি শ্রী জয়ন্ত কুমার রায় এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শৈলেন চন্দ্র রায় , ধমীয় শাস্ত্র পাঠ করেন আশ্চার্য শ্রী বিশ্বনাথ রায়, হাতিবান্ধা লালমনিরহাট, আশ্চার্য শ্রী প্রতাপ রায় হাতিবান্ধা লালমনিরহাট।
পরে আলোচনা অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের নিয়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা সভা

08 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com