[post-views]
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন নামের এক কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠো ফোন ছিনতাই

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যা করে তার চার্জারভ্যান ও মুঠো ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সিয়াম মান্দা উপজেলার চকউমেদ পশ্চিম পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগা যোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান।পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান।ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। গতকাল সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে সকালে ছেলের মৃত্যুর খবর পান।
নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় সিয়াম হোসেন নামের এক কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠো ফোন ছিনতাই

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com