নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় উপজেলার ৫ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে।
কৃষি বিভাগের আশা, এ প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ বাড়বে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...








