[post-views]
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া অসকোলর শ্রমিকলীগের সহঃ সভাপতি আশেক এলাহী গ্রেফতার

নগাঁর মহাদেবপুর উপজেলার শ্রমিক লীগের সহঃ সভাপতি আশেক এলাহী
৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়া অসকোলা গ্রামের আশেক এলাহী (৪৮) কে আটক করেছে থানা পুলিশ।আজ শুক্রবার বিকেল ৫ টার সময় নিজ এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আশেক এলাহী চৌমাশিয়ার অসকোলা, দক্ষিণ বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগের ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। বাসায় থেকে তিনি গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তার নিজ এলাকা থেকে তাকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া অসকোলর শ্রমিকলীগের সহঃ সভাপতি আশেক এলাহী গ্রেফতার

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com