[post-views]
নাশকতা প্রতিরোধ ও স্থিতিশীলতা রক্ষার দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে বড়বাজার মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বক্তব্য দেন। তিনি সাম্প্রতিক নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলেন, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো সহিংসতা বা নাশকতার ঘটনাকে লঘু করে দেখার সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও চেতনার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, পৌর আমির হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামালসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নাশকতা প্রতিরোধ ও স্থিতিশীলতা রক্ষার দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com