[post-views]
‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা হত্যা মামলা: পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার


খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। তিনি সেখানে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে পুলিশ তুলে নিয়ে যায়। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। ওই মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার প্রক্রিয়া চলছে।
তবে মামলায় আনা অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা হত্যা মামলা: পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com