[post-views]
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশু আদিবার মরদেহ


খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বছরের শিশু আদিবার। নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পেছন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়ার আটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

শুভ্র মজুমদার, কালিহাতী, টাঙ্গাইল:

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশু আদিবার মরদেহ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com