চট্টগ্রামের পটিয়া জিরি ইউনিয়ন কৈয়গ্রামের মেয়ে মিফতাহুল জান্নাত (১৯)পিতা-মৃত আনিসুজ্জমান। এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে নিতে গিয়ে মোটর বাইকের ধাক্কায় তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে গেল, হলো না আর বিশ্ববিদ্যালয়ে পড়া।
স্হানীয় সুত্রে জানা যায়,পিতার মৃত্যুর পর জান্নাত আনোয়ারা নানার বাড়িতেই থেকে লেখাপড়া করতেন।গত ১৭ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে কলেজে যাবার সময় চাতরী চৌমুহনী বাজারের উত্তরে রাজছিল মাজারের সামনে উল্টো পথ থেকে আসা একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় গুরুতর আহত হয়ে পড়ে যায়।তাকে স্হানীয়রা দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রামে নিয়ে যেতে পরামর্শ দেন।পরে চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে এনে জান্নাত কে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।ঐখানে দীর্ঘ পাঁচ দিন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে সোমবার (২৩শে নভেম্বর) রাত ৩টায় মারা যায় জান্নাত।
তার মামা হারুনর রশীদ বলেন,আমার ভাগ্নী খুব ভালো, অতন্ত্য মেধাবী ছিলেন,তার স্বপ্ন পূরণে আমি সর্বশেষ সহযোগিতা করতে আমি প্রস্তুত ছিলাম ।কিন্তুু আল্লাহ আমাকে সেই সুযোগ দিল না।
মা রেজিয়া বেগম মেয়েকে হারিয়ে পাগল হবার উপক্রম।তার আকস্মিক মৃত্যুর সংবাদে তার নিজ বাড়ি ও নানার বাড়িতে শোকের মাতম বয়ে চলছে।তারা ৩বোন,২ভাই জান্নাত ৩য়।
পটিয়া নিজ বাড়িতে পারিবারিক কবরস্হানে দাফনের প্রস্ততি চলছে চলছে বলে জানা গেছে।






