চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তারকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জর্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতৃবৃন্দ ইউএনও শাহিনুর আক্তারের দায়িত্ব পালনকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁর আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জানা গেছে, বদলিজনিত কারণে শাহিনুর আক্তার পদোন্নতি পেয়ে জামালপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও শাহিনুর আক্তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন। উল্লেখ্য, ২০২৬ সালের ১৪ মে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শাহিনুর আক্তার।






