মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সভা ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাগুরা প্রেসক্লাবে এ উপলক্ষে সাধারণ সভা, বর্ষপূর্তির কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেন উপস্থিত সাংবাদিকরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের ৫১ জন সদস্যের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com