ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬:পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন।স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন নাসের রহমান এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি এবং নিলোফার চৌধুরী এমপি।সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 51









