ব্রেকিং নিউজ
দেশীয় ও ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্ববাজারে প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

আধুনিক ডিজাইন, উন্নত প্যাকেজিং ও মানসম্মত পণ্যের মাধ্যমে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ

দেশের স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আধুনিক ডিজাইন, পণ্যের গুণগত মান বজায় রাখা, উন্নত প্যাকেজিং এবং কার্যকর বিপণন ব্যবস্থার মাধ্যমে দেশীয় পণ্যের বিশ্ববাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে সরকার আন্তরিকভাবে সহযোগিতা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয় শিল্পের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।
দেশীয় উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দেশীয় ও ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্ববাজারে প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com