আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ১৪ নভেম্বর (শনিবার) আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জগন্নাথপুর সেতুর ওপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় থানার ডিউটি অফিসারের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, জগন্নাথপুর সেতুর ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।এ সময় শ্রীরামপুর (গাংপাড়া) গ্রামের বাবুল আক্তারের ছেলে মো. সোহাগ রানা (২৪) কে ২ গ্রাম গাঁজাসহ এবং জগন্নাথপুর মসজিদপাড়া গ্রামের ছয়ফল আলীর ছেলে মো. সুজন আলী (২৩) কে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com