বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট সদর থানাধীন পশ্চিম দেপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট।গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ আলমগীর হোসেন (৪৯)। তিনি পশ্চিম দেপাড়া গ্রামের মৃত শেখ সেরমান হোসেনের ছেলে।অভিযানের সময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com