চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়েহত্যাখাদেমুল ইসলাম

পঞ্চগড়ের বোদায় উপজেলা নাজমুল হক বিশারু ৬০ নামে একজন ব্যক্তি কে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।তার বিরুদ্ধে থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে মামলা রয়েছে বলে বলে পুলিশ দাবী করছেন।রোববার (১৫ নভেম্বর) ভোররাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তির নাম নাজমুল হক তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি অভিযোগে ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়েহত্যাখাদেমুল ইসলাম

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com