খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হাজী দেলোয়ার হোসেনকে গাংনী ইউনিয়ন পরিষদের সংবর্ধনা

খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে স্বীকৃতি অর্জন করায় হাজী দেলোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজী দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি বিভিন্ন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাজী দেলোয়ার হোসেনের এ অর্জন গাংনী ইউনিয়ন পরিষদসহ পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাঁর এ স্বীকৃতি অন্য গ্রাম পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে। সংবর্ধনা পেয়ে হাজী দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হাজী দেলোয়ার হোসেনকে গাংনী ইউনিয়ন পরিষদের সংবর্ধনা

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com