মাগুরা যশোর মহাসড়কের ভিটাসাইর এলাকায় বাসের ধাক্কায় ১ জন নি’হত


মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদের সামনে লোকাল বাসের ধাক্কায় নবাব আলী (৫৬) নামে এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক (২৪) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের ভিটাসাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নবাব আলী মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের কালিশঙ্করপুর গ্রামের আলেক আলীর ছেলে। মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার বিশ্বাস জানান, যশোর থেকে মাগুরাগামী একটি লোকাল বাস ভিটাসাইর এলাকায় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী নবাব আলী ও চালক ফারুক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসিম নবাব আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিকশাচালক ফারুক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা যশোর মহাসড়কের ভিটাসাইর এলাকায় বাসের ধাক্কায় ১ জন নি'হত

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com