লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা


নেত্রকোনার পূর্বধলায় বৈধ লাইসেন্স ও ডেন্টাল নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান এবং ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ‘ডেন্টাল এইড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. আল আমীনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. আল আমীন (২৯) উপজেলার বাড়হা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে বৈধ লাইসেন্স ও ডেন্টাল নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা প্রদানের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করায় আল আমীন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com