লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং পণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদনের চিহ্ন ব্যবহারের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আওতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং পণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদিত মর্মে চিহ্ন প্রদর্শনের অপরাধে চারটি মামলায় চার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-নিউ মডার্ন বেকারি, রিয়াদ ফুড প্রোপার্টিস, ভাগ্যকুল সুইটস ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।অভিযানে বিএসটিআই খুলনার পরিদর্শক মো. তরিকুল সুমন, পেশকার তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও মানহীন পণ্য বিক্রি এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com