পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মা রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন কড়িয়া বাজার সমবায় সমিতির সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুয়েল হোসেন, রুহুল আমিন মেম্বার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলজার রহমান তালুকদার।
অনুষ্ঠানে জুয়েল হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জরিপের মাধ্যমে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করা হবে। জরিপকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, পেশা, আর্থিক অবস্থাসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে।
এ সময় জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে জরিপকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মো. মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com