বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা, আন্তর্জাতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি তাঁর দেশের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com