প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরে এসে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে মোংলা বন্দরের হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী।মোংলায় তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এবং মোংলা বন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এরপর বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে কাটাখালী মোড়ে নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছে জিয়ারত করেন।জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করার কথা রয়েছে তার। খুলনায় তিনি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে ঘিরে বাগেরহাটে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে ২০০৬ সালে খানজাহান আলী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।প্রধানমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাগেরহাট সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেছিলেন।









