শরীয়তপুর জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার রওনক জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং চলমান মামলাগুলোর তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। সভায় শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








