চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ডিবির বড় সাফল্য: ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার, গ্রেপ্তার ২

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে।ডিবি সূত্রে জানা যায়, বুধবার ২১ জানুয়ারি ভোর ৬টর দিকে দামুড়হুদা থানাধীন নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজার পাড়া মসজিদের সামনে পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে এবং ডিবির ভাড়ায় ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়।বুধবার দেরটার সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান।পরবর্তীতে ডিবির অভিযানিক টিম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাইভেট কারটি আটক করা হয়। গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়রাজবাড়ী লক্ষীকোল এলাকার মৃত জব্বার সর্দার এর ছেলে মোঃ সাইদুল সরদার (৩৯), ও রাজবাড়ী বিনোদপুর কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মোঃ শহীদুল ইসলাম (৩৫), কে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৮৪০ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া একটি রেড ওয়াইন রঙের Premio প্রাইভেট কার (মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ ।এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।ডিবি কর্মকর্তারা জানান, মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর