দীর্ঘদিনের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ রাকিয়া সুলতানা ও সাইফুল ইসলাম

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর শরীয়াহ আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাকিয়া সুলতানা ও সাইফুল ইসলাম।মোছাম্মৎ রাকিয়া সুলতানা (পিতা: ওসমান গনি, মাতা: ফাতেমা বেগম), বাড়ি— মোহরাকাটা ৮নং ওয়ার্ড, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার এবং মোঃ সাইফুল ইসলাম (পিতা: জকির মাঝি, মাতা: এলুমুন নাহার), বাড়ি— মোহরাকাটা ৮নং ওয়ার্ড, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার।জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় রাকিয়া সুলতানা নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে সাইফুল ইসলামের কাছে পৌঁছান। পরে উভয়ের সম্মতিতে কাজীর মাধ্যমে শরীয়াহ মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়।সাইফুল ইসলাম জানান, বিবাহের সময় রাকিয়া সুলতানা কোনো ধরনের টাকা-পয়সা, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে আসেননি। বরং সম্পূর্ণ নিজ খরচেই তিনি বিবাহ সম্পন্ন করেছেন। তবে তার অভিযোগ, রাকিয়া সুলতানার পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পরিবারের দাবি— রাকিয়া সুলতানা বাড়ি ছাড়ার সময় টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে এসেছেন, যা তিনি অস্বীকার করেন।এ বিষয়ে রাকিয়া সুলতানা বলেন, “আমি বাড়ি থেকে আসার সময় কোনো কিছুই সঙ্গে আনিনি। বরং আমার বাবা-মা হিংসাত্মকভাবে আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আমাকে জোরপূর্বক অন্য একজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি।”তিনি আরও জানান, প্রশাসনিকভাবে আইনের সহায়তা নেওয়া হচ্ছে এবং সকলের কাছে তাদের দাম্পত্য জীবনের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031