নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের মনোনয়ন জমা

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মো. জাহাঙ্গীর হোসেন মানিক। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি বাগাতিপাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, জাহাঙ্গীর হোসেন মানিক সদ্য সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান। মনোনয়ন জমাদানের সময় তার সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাটোর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা আরও গতিশীল হয়ে উঠছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031