প্রধান অতিথি মো: রুহুল আমিনের বক্তব্যের ক্লিপ বা তার ছবি। স্ক্রিনে বড় করে লেখা উঠবে: “মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রার্থী ও নেতৃবৃন্দ। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার শিক্ষা, সড়ক ও সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে আগ্রহী। এমন একটি সমাজ গড়তে চাই যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। আগামীতে নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সার ও বীজ কৃষকরা সঠিকভাবে পান না। আমরা নির্বাচিত হলে ডিলার প্রথার অবসান ঘটিয়ে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কৃষকদের উৎপাদিত বীজ বিএডিসিতে কন্টাক্ট গ্রোয়াসে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা হবে পাশাপাশি আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্রয়-বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশগ্রহণ করবে এবং চুয়াডাঙ্গার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি সহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031