চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, ব্যবসাপ্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা!

মোঃ আব্দুল্লাহ হক :জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সাতভাই পুকুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। আজ ৮ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন গুদাম তদারকি করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় মো. শফিকুল ইসলাম মালিকানাধীন মেসার্স আল মদীনা ট্রেডার্স-কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদাম হতে ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন
নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল,
পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান,জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মন্জুরুল আলম মালিক,
সদস্য সচিব মো. সুমন পারভেজ,
ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, ব্যবসাপ্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা!

08 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com