
চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা অটো ইট ফ্যাক্টরিতে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন এবং মালিকপক্ষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, সংকরচন্দ্র ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ আশির উদ্দীন ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 203









