চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের দোয়া মাহফিল: খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে( ৩ই ডিসেম্বর) বুধবার রাত ৮ ঘটিকায় মহানন্দা ঢাকা বাস স্ট্যান্ডে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে। মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের বিএনপির শ্রমিক দলের সকল কর্মীবৃন্দ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুর আলম রিপন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার যুগ্ম আহবায়ক আতাউর হোসেন মিলন। আরোও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলায়েত আলী, শ্রমিক দলের অন্যতম নেতা জিয়াউর রহমান রানা, শ্রমিক দলের নেতা ও পানি উন্নয়ন বোর্ডের ইউনিট সভাপতি মাসুদ রানা, ড্রাইভার সমিতির সভাপতি আমিরুল ইসলাম, শ্রমিক দলের সদস্য মোঃ খাইরুল ইসলাম ও মোঃ রনি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করে, হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031