মান্দায় বাজার নিরাপত্তায় প্রহরীদের পোশাক–বাঁশি বিতরণ

নওগাঁর মান্দা উপজেলার প্রতিটি বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরাপত্তা প্রহরীদের মাঝে বিশেষ ধরনের পোশাক ও বাঁশি বিতরণ করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেওয়া তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে বাজারভিত্তিক নাম সংবলিত রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন পোশাক ও সরঞ্জাম আপনাদের কার্যক্রমকে আরও দৃশ্যমান ও কার্যকর করবে। বিশেষ করে রেডিয়াম টাইপের পোশাক রাতে আপনাদের অবস্থান স্পষ্ট করবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। এসব সামগ্রী পেয়ে প্রহরীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031