আলমডাঙ্গার গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শাফায়েতুল্লাহ শাফায়েত এর জানাজা নামাজ দারুস সালাম ঈদগাহ ময়দানে সম্পন্ন

আলমডাঙ্গার গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শাফায়েতুল্লাহ শাফায়েত এর জানাজা নামাজ দারুস সালাম ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে আজ রবিবার ২৬ অক্টোবর।  বেলা ১২ টার সময় শত শত মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ডাঃ শাফায়েতুল্লাহ ২০০৭ সালের ১০ নভেম্বর রোড এক্সিডেন্ট করে মর্মান্তিক অবস্থাই প্রায় গত ১৮ বছর পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। অবশেষে গতকাল শনিবার রাত ১১:৪৫ এর সময় তিনি ইন্তেকাল করেন। ডাঃ শাফেতুল্লাহ মৃত্যুকালে তার স্ত্রী ও একমাত্র কণ্যা ডাঃ নফিজা আনজুুম হিমু সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেলেন। জানাজার নামাজের পূর্বে বক্তব্য প্রদান করেন তার সহকর্মী বিভিন্ন ডাক্তারবৃন্দ,  তার ভাইয়েরা, বিএনপির চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ শরিফুজ্জামান শরিফ, বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী এ্যাডঃ মাসুদ পারভেজ রাসেল সহ আরো অনেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031