এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী দের নায্য দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদান

দির্ঘদিন ধরে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীবৃৃন্দ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে নানা ভাবে আলাপ করে আসছে। কিন্তু আলাপ আলোচনায় তেমন কোন ফলপ্রসূ না হওয়াই শিক্ষকরা নেমেছেন রাজপথে। দাবি আদায়ের লক্ষে ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে অনশনে আছেন তারা।

তাদের দাবি বাড়ি ভাড়া ৪৫% দিতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং এবতেদায়ি মাদ্রাসা ও এমপিও ভুক্ত অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা ও বকেয়া সমূহ অতি দ্রুত প্রদান করতে হবে।

সমগ্র দেশের শিক্ষকদের এই ন্যায্য দাবির সাথে একাত্মা প্রকাশ করে আজ ২০ অক্টোবর সোমবার  বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে একটি বিশাল র্যালি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যলায়ে গিয়ে শেষ করেন।

পরবর্তিতে তারা জেলাপ্রশাসককে স্মারকলিপি প্রাদান করেন।

র্য্যালিতে চুয়াডাঙ্গা জেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের  নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শিক্ষাবিদ প্রভাষক মোঃ শফিউল আলম বকুল। এছাড়াও আলমডাঙ্গা সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ ও সাধারণ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031