ময়মনসিংহ ডিসি: উন্নয়ন কার্যক্রমে কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিক কাজের আহ্বান

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিসি মুফিদুল আলম। সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নিয়ম বহির্ভূত হাইরাইজ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি জানান, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে ইতোমধ্যেই সতর্কীকরণ সাইনবোর্ড বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়ার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে শুরু হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কাজ করা হচ্ছে। সভায় সভাপতির বক্তব্যে ডিসি মুফিদুল আলম বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।” সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031