আবারও তেঁতুলিয়ায় পরিবেশ বিধ্বংসী ০৫টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প, ৩২০ ফিট পাইপসহ মালামাল জব্দ

 খাদেমুল ইসলাম : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করেন
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এ সময়, করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ ৫টি ড্রেজার মেশিন, পাম্প, পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধু চক্রের অন্য সদস্যরা। পরে মেশিনসহ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান , উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সেইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031