ভোলাহাটে ৫ ই আগস্ট উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব,  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জুলাই-আগস্ট মাস জাতীয়তাবাদী আদর্শের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী মাস। এ মাসকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রদলের মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ এবং ৫ আগস্ট ভোলাহাটে বিজয় র‌্যালি সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা, হাবিব মেসবাহ, লতিফুর রহমান, আলমগীরসহ কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের ঘোষিত কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031