জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মুনাইম হোসেন, জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এক আনন্দঘন পরিবেশে মোট ৭৭ জন কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব হাসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি রফিউল আলিম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা স্বাগত বক্তব্যে জানান, ২০২৪ সালে ৪৫ জন এবং ২০২৫ সালে ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ৭ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে। কৃতী এই ৭৭ জন শিক্ষার্থীর সম্মাননায়ই আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ হাফিজুর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031