পাঁচবিবির বালিঘাটা ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন- কে সামনে রেখে স্থানীয় পর্যায়ে দলীয় প্রস্তুতি জোরদার করতে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়।

সমাবেশটি গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় আরজি পাটাবুকা ফয়জুন নেছা ফোরকানিয়া হাফেজিয়া ও নূরানী মডেল মাদ্রাসা মাঠে। এতে ওয়ার্ডের সকল নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মোঃ আনিছুজ্জামান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন—বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। প্রতিটি কর্মীকে শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের সামনে ইসলামী রাজনীতির কল্যাণমূলক ও ন্যায্য দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। এই নির্বাচনে জয়লাভের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তারা বলেন—এটি কেবল একটি নির্বাচনী প্রস্তুতি নয়; বরং সমাজ পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী সংগ্রামেরই একটি অংশ। আমাদের প্রত্যেক কর্মীকে আদর্শিকভাবে প্রস্তুত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তারা আরও বলেন,একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আদর্শিক ও সচেতন ভোটার তৈরি অপরিহার্য। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে পৌঁছে জনগণের আস্থা অর্জন করতে হবে। ইসলামভিত্তিক রাজনীতিকে জাগ্রত করতে হলে জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হবে।

এছারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ নূর বক্স মন্ডল,৯নং ওয়ার্ড জামায়াতে সভাপতি মাওলানা মোম সিরাজুল ইসলাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দেশের কল্যাণ বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031