চান্দিনায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন নেতা এহতেশামুল কাসেমীর মতবিনিময় 

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি..আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী এক মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। চান্দিনা উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বিষয়ে উক্ত সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এছাড়া তিনি আরও বলেন-অতীতে সরকার থেকে উন্নয়নের জন্য বরাদ্দের ৩০ শতাংশ এমপির পকেটে চলে যেত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। চান্দিনায় দুর্নীতিমুক্ত একটি প্রশাসন ও সুশাসনের চান্দিনা উপজেলাকে একটি  মডেল উপজেলায় গড়ে তুলবো। যেহেতু দেশের প্রায় সকল ইসলামপন্থী দল আগামী জাতীয় নির্বাচনে এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং কেন্দ্রীয় ভাবে জামায়াতে ইসলামীর সাথে আমাদের আলোচনা হয়েছে।
সেহেতু যে আসনে ইসলামী আন্দোলন অথবা জামায়াতে ইসলামী প্রার্থীর জনসমর্থন বেশি থাকবে, সেই আসনটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হবে। তিনি আরও বলেন -এক আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, চান্দিনার উন্নয়নে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতা এবং সমগ্র জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাজার হাজার মানুষকে হত্যা করে এবং অসংখ্য জনতাকে আহত ও পঙ্গু করে দেয়, যার অগণিত প্রমাণ গণমাধ্যমের কাছে রয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ চায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধিশালী ও উন্নত করতে। আমরা বিশ্বাস করি, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎকে আলোকিত করবে।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার, উজানী মাদরাসা মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া,উপজেলা সাংগঠনিক সম্পাদক- মাওলানা কামাল হোসাইন ফরাজী,উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, উপজেলা অর্থ সম্পাদক হাসনাত মোহাম্মদ মুহিত রনি,উপজেলা সহকারী সাংগঠনিক সম্পাদক জোবায়ের খান ফরাজী। মতবিনিময় সভায় -তিনি সকল সাংবাদিকদেরকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সকলের কাছে সঠিকভাবে পৌঁছানোর প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031