জামালগঞ্জে ডেভিল হান্ট অভিযানে উপজেলা শাখা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মো: শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আরাফাত রুবেল (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ, এসআই এম এ ফারুক, এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টায় সাচনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আল আরাফাত রুবেল জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আরাফাত রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031