রৌমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদণ্ড

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ২ মাদক সেবন কারিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ জুন (শুক্রবার) দুপুর ২ টার দিকে রৌমারী থানায় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে দুই মাদকাসক্ত ২ যুবককে মাদকাসক্ত অবস্থায় রৌমারী থানা পুলিশ, তাদের আটক করে।এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সাংবাদিকদের কে বলেন, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের খয়রাত হোসেন, রৌমারী থানা পুলিশকে অভিযোগ করে বলেন, তার ছেলে মোঃ আবু সুফিয়ান (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। তাকে ভালো করার জন্য বহু চেষ্টা করছি কিন্ত পারেনি রৌমারী থানা পুলিশের সহায়তা কামনা করছি। অপরদিকে, একই দিনে চাক্তাবাড়ি গ্রামের মুসলীম উদ্দিন রৌমারী থানা পুলিশ কে অভিযোগ করে বলেন, তার পুত্র মোঃ লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কোনভাবেই তাকে মাদক থেকে দুরে আন্তে পারছিনা। এমনকি মাদকের টাকার জন্য বাড়িতে সকলের সাথে অশান্তি সৃষ্টি করে। তাই উভয় গার্জিয়ান ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে রৌমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকাসক্ত অবস্থায় আটক করে রৌমারী থানায় নিয়ে আসে।পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় রৌমারী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এর ক্ষমতা বলে মোঃ লিমন ও আবু সুফিয়ান কে ৬ মাসের কারাদণ্ড দেয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031