পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা মালিদহ গ্রামে তিন কাঠা জমির দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, পাঁচজন আটক

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি | ১৪ জুন ২০২৫ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুর রহমান (৫২) নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মালিদহ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে। দীর্ঘদিনের জমি বিরোধ থেকে সংঘর্ষস্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওবায়দুর রহমান ও তার প্রতিবেশী ছইমদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে তিন কাঠা ভিটাবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জুমার নামাজের  পূর্ব মুহূর্তে ওবায়দুর অজু করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ছইমদ্দিনের তিন মেয়ে ও তাদের স্বামীরা একযোগে ওবায়দুরের বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা বাড়ির মহিলাদের মারধর করে। অসুস্থ ও আতঙ্কিত ওবায়দুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিন্তু হামলাকারীরা ঘরের দরজা লাথি মেরে ভেঙে ভিতরে ঢুকে তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031